ডেস্ক রিপোর্ট: সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল এবং বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমসহ সরকারের উচ্চপদস্থ মন্ত্রী ও বিভিন্ন খাতের গুণী ব্যক্তিরা।পুরস্কারপ্রাপ্ত অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউলাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।এছাড়া গণমাধ্যম ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, সাহিত্যিক ড. মাহবুব হাসান, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং সাংবাদিক আশরাফ কায়সারকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।শিল্প ও বাণিজ্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার এবং ব্যবসায়ী আবদুল হক।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই বিশেষ পুরস্কারটি প্রবর্তন করেছে।আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে এখন থেকে প্রতি বছর নিয়মিতভাবে এই পুরস্কার প্রদান করা হবে।