ডেস্ক :
খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ০৬/০৫/২০২৬ খ্রি., গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন যশোর আপার রোডস্থ মহসিন মোড় সংলগ্ন ‘এস, এ, জুট ট্রেডিং’ নামক বন্ধ অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ রাহাত শেখ (২৩), পিতা-মোঃ রাজু শেখ, মাতা-নুপুর বেগম, সাং-পাবলা তিন দোকানের মোড়, এসপির বাড়ির সামনে মিলনের বাড়ির ভাড়াটিয়া, থানা-দৌলতপুর, জেলা- খুলনা'কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। গ্রেফতারকৃত আসামী মোঃ রাহাত শেখ (২৩) এর বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, চুরি ও মাদক সহ সর্বমোট ১৩ (তের) টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।