স্টাফ রিপোর্টার খুলনা:
ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সরদার আবুল হোসেনের বিরুদ্ধে একটি কু-চক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মানহানিকর ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এক সংবাদ সম্মেলন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খর্ণিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ৭ মে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জোয়ার্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতি দাতারা হলেন বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ রেজোয়ান হোসেন, শেখ আব্দুল মান্নান, মোল্লা আবুল কাশেম, শেখ আশরাফ হোসেন, শেখ রবিউল ইসলাম, আবুল কালাম বিশ্বাস, শেখ হযরত আলী, মুজাহিদ জোয়ার্দার, শফিকুল ইসলাম মোড়ল, আশরাফ হোসেন, সোহাগ মোড়ল, ফজলুল মোড়ল, সাইদুল গাজি,হালিম বাগাতি, রমজান গাজি, রবিউল ইসলাম, জিয়াউর বিশ্বাস, হাফিজুর শেখ,আবু সাঈদ জোয়ার্দার,ওলিয়ার রহমান,দীন মোহাম্মদ বিশ্বাস, রফিকুল মীর,সরদার রফিকুল,আবু হানিফ, তৈয়বুর শেখ, কুদ্দুস বিশ্বাস, সবুজ মোড়ল, সাইফুল্লাহ গাজী,আফাজ শেখ, জিয়াউর রহমান সহ অনেকে।