ডেস্ক :
রবার্ট লেভান্ডভস্কি ও ফেরান তোরেসের শেষ দিকের গোলে বার্সেলোনা গতকাল (শনিবার) ২-১ গোলে ওসাসুনার মাঠে জিতল। তাতে করে আজ (রোববার) রাতেই হ্যান্সি ফ্লিকের দলের মাথায় উঠতে পারে স্প্যানিশ লিগের শ্রেষ্ঠত্বের মুকুট।চার ম্যাচ হাতে রেখে বার্সা রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে। আজ রাতে কাতালানদের টানা দ্বিতীয় লা লিগা জয়ে বাধা দিতে এস্পানিওলের মাঠে অবশ্যই জিততে হবে মাদ্রিদ ক্লাবকে।রিয়ালের একটি জয় বার্সাকে আরও এক সপ্তাহের জন্য অপেক্ষায় রাখবে। আগামী ১০ মে বার্সা এল ক্লাসিকোতে মাদ্রিদ ক্লাবকে স্বাগত জানাবে।মার্কাস র্যাশফোর্ডের সঙ্গে বল আদানপ্রদান করে লেভান্ডভস্কিশক্তিশালী হেডে ৮১তম মিনিটে গোলমুখ খোলেন। পাঁচ মিনিট পর তোরেস দ্বিতীয় গোল করেন। ৮৯তম মিনিটে ওসাসুনার হয়ে এক গোল শোধ দেন রাউল গার্সিয়া।