ডেস্ক :
খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ০১/০৫/২০২৬ খ্রিঃ ১৬.৪৫ ঘটিকা হইতে ১৬.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়ংঘাটা থানাধীন বাইপাশ হইতে শলুয়া বাজারগামী শানতলা মোড়ে মহিন মোড়ল এর ওয়ার্কসপ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে কৃষ্ণপদ মন্ডল @ রিপন (৩৫), পিতা- অনিল মন্ডল, মাতা- পারুল মন্ডল, সাং- বাতুয়াডাঙ্গা, থানা- তালা, জেলা- সাতক্ষীরা'কে ১৪ (চৌদ্দ) বোতল উইন কোরেক্স সিরাপ সহ আটক করে। তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।