ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ। শুক্রবার (১ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্সে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় আর কোনো ফল আসেনি।তৃতীয় ম্যাচকে সামনে রেখে ঘোষিত দলে কোনো পরিবর্তন আনা হয়নি। নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস।সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।সিরিজের শুরু থেকেই বাংলাদেশ ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সদেখিয়েছে। বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দলকে এগিয়ে রেখেছে। শেষ ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত করার সুযোগ থাকবে উভয় দলের সামনে।বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল,সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।