ডেস্ক :
কেএমপি খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা পুলিশ ফাড়ির জিডি নং-৭৬৬, ইং-২৮/০৪/২০২৬ তারিখ মূলে এসআই(নিঃ)/মোঃ আব্দুল্যা আল মামুন সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকাকালীন ইং-২৮/০৪/২০২৬ তারিখ ১৯.১৫ ঘটিকায় সংবাদ পান দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা মানিকতলা সি এসডি গোডাউনের ভিতর পূর্ব পাশে পুরাতন সাইলোর ভিতরে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করছে, সাথে সাথে উক্ত অফিসার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১। মোঃ গোলাম রসুল (২৭), পিতা-মোঃ শহিদুল মৃধা,মাতা- খুকু, সাং-মহেশ্বরপাশা সাহেবপাড়া মহসীন উকিলের বাড়ির পিছনে, থানা-দৌলতপুর, জেলা-খুলনা,ও ২। মোঃ সুজন হাওলাদার (২৪), পিতা-মোঃ ফারুক হাওলাদার, মাতা- সেলিনা বেগম, সাং- মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর, জেলা-খুলনা দ্বয়কে গ্রেফতার করেন! জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় তাদের উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ এবং মাদকদ্রব্য গাঁজা সেবন করছিলো মর্মে স্বীকার করে।অফিসার ইনচার্জ বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করলে জনাব মোঃ ফরিদুজ্জামান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -২, সিএমএম কোর্ট, খুলনা ঘটনাস্হলে এসে ধৃত আসামীদ্বয়কে জনসম্মুখে জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তি অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকার্য সম্পন্ন করতঃ প্রত্যেককে ০৫ মাসের কারাদন্ড ১০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।