ডেস্ক :
কেএমপি'র হরিণটানা থানার একটি টিম হরিণটানা থানাধীন কৈয়া বাজাররস্থ বিল্লাল ভল্কানাইজিং এর সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট করা কালে ২৮/০৪/২০২৬ খ্রিঃ ১৪.৫০ ঘটিকায় আসামী মোঃ আলিমূদ্দীন হোসেন সজিব (৩৫), পিতা-মৃত ফটিক গাজী, মাতা-মোসাঃ আয়রন বিবি, সাং-উত্তর বোয়ালিয়া, ০৫ নং ওয়ার্ড, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, এ/পি-শেখ হাটি, চরক নওয়াপাড়া, ০৪ নং ওয়ার্ড মিলন মেম্বারের বাড়ির পাশে, থানা-যশোর সদর, জেলা-যশোর এর হেফাজত হতে ১৫ (পনের) বোতল কোডিন ফসফেটযুক্ত WINCEREX সহ হাতে নাতে ধৃত করেন। এই সংক্রান্তে হরিণটানা থানার মামলা নং-১০, তাং-২৮/০৪/২০২৬ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণীর ১৪(খ) রুজু করা হয়েছে।