নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীর লবনচরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল প্রায় ১০টার দিকে রূপসা সেতুর ঢালে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির শরীর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, আটক ব্যক্তির নাম মনিরুজ্জামান (৪২)। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসী গ্রামের বাসিন্দা এবং আলাউদ্দিন ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।