নিজস্ব প্রতিবেদক:
তেরখাদা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তাহমিনা সুলতানা নীলা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পরপরই তিনি চলমান এইচএসসি পরীক্ষার তিনটি কেন্দ্র পরিদর্শন করেন। পরে বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।সভায় নবাগত ইউএনও তাহমিনা সুলতানা নীলা বলেন, সকলের সহযোগিতা নিয়ে তিনি তেরখাদা উপজেলাকে আরও সমৃদ্ধ ও উন্নত একটি জনপদে রূপান্তর করতে চান। তিনি উপজেলা প্রশাসনকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।জানা গেছে, মিজ তাহমিনা সুলতানা নীলা ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তেরখাদায় যোগদানের আগে তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সর্বশেষ তিনি খুলনা ওয়াসায় কর্মরত ছিলেন।নতুন ইউএনও’র যোগদানে তেরখাদা উপজেলা প্রশাসনে নতুন গতিশীলতা আসবে বলে আশা করছেন স্থানীয়রা।