মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার// খুলনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মাঠ পর্যায়ের সব পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) শিরোমনি পুলিশ লাইন্স মাঠে ১৬০০ মিটার দৌড়ের মধ্য দিয়ে শারীরিক সক্ষমতা যাচাইয়ের কার্যক্রম সম্পন্ন হয়।গত তিন দিন ধরে চলা এ নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, দৌড়, পুশআপ, সিটআপ ও ড্র্যাগিং পরীক্ষা নেওয়া হয়। খুলনা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতার সঙ্গে সব ইভেন্ট সম্পন্ন হয়েছে।নিয়োগ বোর্ড সূত্র জানায়, মাঠের সকল ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে খুলনা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে নিয়োগ বোর্ড। একই সঙ্গে দাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।