মোল্লা জাহাঙ্গীর আলম - স্টাফ রিপোর্টার// আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ হোসেন মল্লিক মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জাবেদ হোসেন মল্লিক তিনি রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের কৃতি সন্তান।উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায়। রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মো. জাবেদ হোসেন মল্লিক কে ঘিরে আলোচনা জোরালো হচ্ছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সামাজিক পরিমণ্ডল এবং সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আগ্রহ ও গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। এর কারণ প্রথমজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. জাবেদ হোসেন মল্লিক।সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জাবেদ হোসেন মল্লিক জেলখানা ও রূপসা ঘাট থেকে শুরু করে শিয়ালী বাজার হয়ে পুরো উপজেলায় মোটরসাইকেল শোডাউনে প্রদক্ষিণ করেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন, যা উপজেলায় ব্যাপক সাড়া ফেলে। শোডাউনে তিনি ৫নং ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের খোঁজখবর নেন, শুনেন সুখ-দুঃখের কথা। পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে অবগত হন।স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় জাবেদ হোসেন মল্লিক উপজেলার উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং নির্বাচিত হলে রূপসা উপজেলা পরিষদকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই।” এ সময় উপস্থিত ছিলেন শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বকুল , ঘাটভোগ ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম পাইক , ঘাটভোগ পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু , সাবেক ইউপি সদস্য নুর আলী , হিরু মল্লিক , হিরু মোড়ল ,সেলিম চৌধুরী ,নাসির ফকির , হাফেজ জাহিদুল ইসলাম ,বাবু শেখ প্রতাপ শেখ ,আমিনুল ইসলাম লিটু , জামাল শেখ ,আব্দুল্লাহ শেখ ,সাইফুল ফকির , দুলাল মেম্বার ,সিরাজ কাজী , গোলাম কাজী ,মোকসেদ শেখ , মিজানুর রহমান শেখ ,হাফিজুর রহমান ,ইমান মল্লিক , রেজাউল ইসলাম ছোট ইব্রাহিম শেখ , আবুল হাসান ,মহি মল্লিক ,জাকির শেখ ,মুজাহিদুল ইসলাম মাহমুদুল হাসান , ভান্ডারী ,হারুন শেখ আসলাম ,আরিফ জাহিদ ,জাহাঙ্গীর মল্লিক। সাকিব , শামীম ,ইব্রাহিম , নাঈম প্রমুখ।