মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ডে (আনন্দনগর) মেম্বার পদপ্রার্থী এল, এম মুরসালিম ইসলাম (রনি) লস্কর অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এলাকা বাসীকে।তিনি মেম্বার পদে লড়াইয়ের জন্য প্রস্তুতি জোরদার করেছেন। ইতোমধ্যে রনি লস্কর নিজের প্রার্থিতা ঘোষণা করে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন।তিনি ইতিপূর্বে উপজেলার ঘাটভোগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক রূপসা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, বর্তমানে রূপসা থানা যুবদলের অন্যতম নেতা।নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ১ নং ওয়ার্ডের রাজনৈতিক উত্তাপ। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার পাশাপাশি ভোটারদের মধ্যেও তৈরি হচ্ছে নানা হিসাব-নিকাশ, যা নির্বাচনের আগাম চিত্রকে আরও আকর্ষণীয় করে তুলছে।এলাকাবাসীর মতে, একজন শিক্ষিত, তরুণ ও পরোপকারী নেতৃত্ব হিসেবে রনি লস্করের আগমনে ১নং ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।এছাড়াও রনি লস্কর খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পির আস্থাভাজন একজন কর্মী হিসেবে নিজ ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল ওয়ার্ডে রূপ দিতে চান।স্থানীয় সূত্র জানায়, প্রথম জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রনি লস্কর দলের বিভিন্ন দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে তার এই সক্রিয়তা ও ত্যাগের কারণে এলাকাবাসীর মধ্যেও তিনি একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।স্থানীয় বাসিন্দাদের মতে, সততা, নেতৃত্বগুণ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। দলমত নির্বিশেষে অনেকেই তাকে যোগ্য মেম্বার প্রার্থী হিসেবে দেখছেন।এ বিষয়ে রনি লস্কর বলেন, আমি সব সময় এলাকা বাসীর পাশে থাকতে চাই। তাদের সুখ-দুঃখে অংশীদার হয়ে যতটুকু সম্ভব সেবা করতে চাই। একটি আধুনিক, দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। নির্বাচিত হতে পারলে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাব।রনি লস্কর মনে করেন, একটি মডেল ওয়ার্ড গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের উন্নয়ন নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্য নিয়েই তিনি মেম্বার পদে প্রার্থী হয়েছেন এবং এ জন্য এলাকা বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।সর্বশেষ রনি লস্কর অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এলাকা বাসীকে।