ডেস্ক রিপোর্ট: খুলনা প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সভাপতিসহ ১৫টি পদের বিপরীতে মোট ৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তারা হলেন, কাজী মোতাহার রহমান বাবু, আবু তৈয়ব, মোস্তফা সরোয়ার, মিজানুর রহমান মিল্টন, শামসুজ্জামান শাহীন, গৌরাঙ্গ নন্দী, এস এম হাবিব, হেদায়েত হোসেন মোল্লা ও বিমল সাহা।সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, মিজানুর রহমান মিলটন, শেখ কামরুল আহসান, আনোয়ারুল ইসলাম কাজল, হেদায়েত হোসেন মোল্লা, তরিকুল ইসলাম, লিয়াকত হোসেন, বিমল সাহা, আতিয়ার পারভেজ, জিয়াউস সাদাত ও শামসুজ্জামান শাহীন।কোষাধ্যক্ষ পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন, শামীমুজ্জামান, এম এ হাসান, লিয়াকত হোসেন, জাহিদুল ইসলাম, কামরুল আহসান, জিয়াউস সাদাত, বেল্লাল হোসেন সজল ও বিমল সাহা।যুগ্ম সম্পাদক পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, খলিলুর রহমান সুমন, মাহমুদ হাসান সোহেল, সোহাগ দেওয়ান, বেল্লাল হোসেন সজল, মাকসুদুর রহমান ও জিয়াউস সাদাত।তফশিল অনুযায়ী আগামী ১৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭২ জন।নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ইতোমধ্যে ভোটারদের সমর্থন পেতে জোর প্রচারণা চালাচ্ছেন তারা।