মোল্লা জাহাঙ্গীর আলম - স্টাফ রিপোর্টার// খুলনার রূপসা উপজেলা পরিষদে -আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মুখে ঘুরছে একটিই নাম-ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক আতাউর রহমান রনুর নাম।উপজেলার স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে আতাউর রহমান রনু উপজেলার সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত। তিনি খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।রাজনৈতিক অঙ্গনেও তার রয়েছে বিস্তৃত পরিচিতি। যেমন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এর আস্থাভাজন হিসেবে পরিচিত আতাউর রহমান রনু এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাছে সুপরিচিত নাম।দলীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা তাকে একটি শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে।উপজেলার সাধারণ মানুষ মনে করেন, আতাউর রহমান রনু একজন ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক মানুষ। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়দের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি গরিব ও অসহায় মানুষের পাশে থেকেছেন।প্রবীণ ও তরুণরা একরকমভাবে মনে করেন, উপজেলার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।স্থানীয় সচেতন মহলও মনে করেন, উপজেলার ৫টি ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব। সেই হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে আতাউর রহমান রনুর প্রার্থীতা তাদের কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয় সমাধান মনে হচ্ছে।স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা আশা করছেন, মানুষ এবং দলের আস্থাকে গুরুত্ব দিয়ে আতাউর রহমান রনু -আসন্ন উপজলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচিত হলে রূপসা উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী।আতাউর রহমান রনু উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং উপজেলা বাসীর নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন। আজ ৬ এপ্রিল উপজেলার আমতলা বাজারে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।