শচীন্দ্রনাথ মণ্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি:খুলনার উপকূলীয় অঞ্চলে আমন ধান কাটার পর জমি অনাবাদী পড়ে থাকত। সেই অনাবাদী জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) উদ্যোগে এবার বিনা চাষে আলু, রসুন ও সূর্যমুখীর চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা।শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে দাকোপ উপজেলার পারচালনার স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করে বিএআরআই। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালনক ড. মুহাম্মদ আতাউর রহমান। খুলনার সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ওএফআরডি’র সিএসও ড. মো. কাওসার উদ্দিন আহম্মেদ। সম্মানিত অতিথি ছিলেন বারির মহাপরিচালকের সহধর্মিনী সাজেদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালনক মো. রফিকুল ইসলাম, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালনক মো. নজরুল ইসলাম, সরেজমিন গবেষণা বিভাগের এসএসও ড. অপূর্ব কুমার চাকী। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, খুলনার সগবি’র বৈজ্ঞানিক সহকারি অমরেশ সরকার, স্বপন রায়, বিপুল মণ্ডল প্রমুখ।
প্রধান অতিথি মুহাম্মদ আতাউর রহমান বলেন, এখানে বিনা চাষে আলু, রসুন ও সূর্যমুখী ভালো ফলন হচ্ছে। এই চাষে কৃষকের খরচ প্রায় নেই বললেই চলে। আমরা আশা করি, আগামীতে আরও বেশি কৃষক এ প্রযুক্তি গ্রহণ করবে এবং সরকার তাদের সর্বোচ্চ সহযোগিতা দেবে।
মাঠ দিবস সঞ্চালনা করেন খুলনা কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাফা কামাল শাহাদাৎ