স্টাফ রিপোর্টার, এস মেহেদী হাসান, খুলনা:
ডুমুরিয়ার রংপুরে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রংপুর ইউনিয়নের সনাতনী মতুয়া মহাজন ভক্তদের আয়োজনে শুক্রবার রংপুর কলেজ মাঠে দিনব্যাপি অনুষ্ঠানে ৪০টি দল অংশ গ্রহন করেন। এ-উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মতুয়া মহাসম্মেলন কমিটির সভাপতি সুজিত মৈত্র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পূজা উদযাপন ফ্রন্ট ও মতুয়া মহাজন সমাজ ঐক্যজোট আহবায়ক নিত্যানন্দ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন,জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সন্দীপ চ্যাটার্জী,ইউনিযন বিএনপি আহবায়ক শেখ আঃ সালাম, সদস্য সচিব খোকন তালুকদার,বিএনপি নেতা কালিপদ মল্লিক,শিক্ষক কমলেশ রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,দীলিপ গাইন,পবিত্র মল্লিক, প্রভাত কুমার মন্ডল, গৌতম দেবনাথ, শিবপদ বিশ্বাস,সুদর্শন বৈরাগী,চিত্ত সরকার, গোবিন্দ মন্ডল, গৌরপদ বিশ্বাস,রাজু মন্ডল,কাত্তিক মন্ডল প্রমুখ। অপরদিকে গত বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার বরাতিয়া বাঁশতলা যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিত্যানন্দ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন,ইউপি সদস্য পলাশ দাস,শিক্ষক আশুতোষ সরকার,মুকুন্দ অধিকারী,বিপ্লব কুমার,সমীরন দাস,শহিদ খান,স্বপন দেবনাথ প্রমুখ।