নিজস্ব প্রতিবেদক : শেখ তৈয়ব আলী নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে, ১লা এপ্রিল দুপুর ১টাই, খুলনা সিটি কর্পোরেশনের কার্যালয়ে, স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাইপাস সড়ক দ্রুত সংস্কার করতে হবে, রুপসা, তেরোখাদা ও দিঘলিয়াকে খুলনা শহরের সাথে যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণ করতে হবে, খুলনার শিশু হাসপাতালের ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি করে আরো আধুনিককরণ করে হাসপাতালে চিকিৎসার জন্য উন্নতি করতে হবে,খুলনা রেলওয়ে ২৫৩ একরের মধ্য ১৭৩ একক জমি দখলমুক্ত করে পরিকল্পিত শপিং কমপ্লেক্স, হাসপাতাল,আবাসন প্রকল্প, খেলার মাঠ তৈরি করতে হবে, খুলনা মেডিকেল কলেজের বর্তমান যে পরিমাণ ছোট বেড রয়েছে তাতে খুলনা অঞ্চলের মানুষের চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না, সেখান থেকে ২০০০ ওয়ার্ডের বেডের উন্নতি করে আধুনিক যন্ত্রপাতিসসহ চিকিৎসার মান আরো বাড়াতে হবে,খুলনার যে পার্ক গুলো রয়েছে তা আরো আধুনিক করে বিনোদনের জন্য তৈরি করতে হবে, খুলনার ক্লিনিক ও ডায়াগনস্টিক নামে যে সকল হাসপাতালগুলো রয়েছে, যে সেগুলো থেকে জনগণ প্রতারিত হচ্ছে চিকিৎসার নামে, তাদের বিরুদ্ধে যথারীতি ব্যবস্থা গ্রহণ করতে হবে, ময়ূর নদী সংস্কারসহ নগরীর ২২টি খাল দখল মুক্ত করে খনন কাজ করতে হবে যাতে বর্ষার মৌসুমে নগরী জলবদ্ধতা নিরসন করার যায,ময়লা ডাস্টবিন রাস্তার পাশ থেকে সরিয়ে নিতে হবে দুর্গন্ধ মুক্ত নগরী করতে হবে, জিয়া হলের স্থানে বহুমাত্রিক দৃষ্টনন্দন বহু্তরা ভবন নির্মাণ করতে হবে আধুনিক সকল সুযোগ সুবিধা সেখানে রাখতে হবে, রাস্তার পাশে ইট বালি রেখে ব্যবসা বন্ধ করতে হবে, নগরীতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে নিয়মিত পাঠ্যদানের মাধ্যমে শিক্ষার মান বাড়াতে হবে, অনিয়ম দুর্নীতিগুলো বন্ধ করতে হবে,গল্লামারি ব্রিজের কাজটি দ্রুত করতে হবে এবং গল্লামারি যানজট মুক্ত করতে হবে,রাস্তাঘাটের পাশে অবৈধ দোকানপাট গুলো উচ্ছেদ করে যানজট মুক্ত করে সবার জন্য চলাচলের উপযোগী করতে হবে,ট্রাফিক ব্যবস্থা আরো উন্নতি করে যানজট মুক্ত করতে হবে, হরিণটানা, লবনচড়া, আরংঘাটা থানা কে খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে শহরকে আরো সম্প্রসারণ করতে হবে,এছাড়াও সম্প্রতি খুলনা নগরীতে খুন, চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ কিশোর বাহিনীর দৌরাত্ম্য সামাজিক নিরাপত্তায় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে নগরীতে প্রতিদিন দুরবৃত্তিদের হামলায় আহত, নিহত, সংঘর্ষের মতো ঘটনা ঘটেই চলেছে, আইন-শৃঙ্খলা বাহিনী তারা যেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, এছাড়াও অনেক দাবির কথা তাকে মৌখিক বলা হয় স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, - নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের সভাপতি সরদার বাদশা, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার, সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুর রহমান,সরদার আবু তাহের, প্রকৌশলী দেবপ্রতিম হাওলাদার, চুন্নু খন্দকার,সিনিয়র সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি তালুকদার মোহাম্মদ হেলালুজ্জামান,দপ্তর সম্পাদক নিবাস ঢালী, সহ প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, শিল্প বন্দর বিষয়ক সম্পাদক মোঃ তৈয়ব আলী,সহ শিল্প ও বন্দর বিষয়ক সম্পাদক মোহন চৌধুরী,সহ মহিলা বিষয়ক সম্পাদক প্রমি আক্তার লিজা,সুমাইয়া খাতুন, মুসলিমা খাতুন সহ সংগঠনের দায়িত্বশীল আরো অনেক নেতা কর্মীবৃন্দ,এ সময় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু স্মারকলিপিতে লিখিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।