এই বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের দ্বারা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে নতুন একটা বাংলাদেশের দ্বার উন্মোচন করার সম্ভবনা ছিলো!
তারা ইচ্ছে করলেই পারতো যদি সেই মন-মানসিতা তাদের সকলের থাকতো। কিন্ত তার সম্ভবনা আমি আর দেখছি না! বরং এখন তারা পদপদবী, নতুন দল গঠন, পেশিশক্তি প্রদর্শন, দখল, বাণিজ্য সহ আরো অনেক কিছুতেই ডুবে আছে!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশের আগে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়ায় দুই পক্ষ।