স্টাফ রিপোর্টার,এস মেহেদী হাসান, খুলনা:চুকনগরে মার্সেল ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনে ফ্রিজ কিনে ডিপ-ফ্রিজ ফ্রি পেলেন মোঃ সাহেব আলী নামে এক ক্রেতা। বুধবার বিকেলে চুকনগর বাজারস্থ মার্সেল শোরুম থেকে এ ডিপ ফ্রিজটি ক্রেতার হাতে তুলে দেন মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল। এসময় উপস্থিত ছিলেন মার্সেলের ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, রিজিওনাল সেলস ম্যানেজার এস এম নুরুন্নবী ইসলাম, চুকনগর বাজারের মেসার্স রোকেয়া টেলিকম এন্ড মোটরস এর স্বত্বাধিকারী মোঃ কামরুজ্জামান, হাফেজ আবু বক্কার, চুকনগর বাজার বণিক সমিতি ক্রীড়া সম্পাদক গাজী আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ। "মার্সেল স্মার্ট অফার" (ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩) এর আওতায় যে কোন মার্সেল পণ্য কিনে আপনিও পেতে পারেন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যানসহ অসংখ্য উপহার। মার্সেল স্মার্ট অফারটি চলবে ঈদুল ফিতর-২০২৬ পর্যন্ত।