নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:যশোর শহরের বেজপাড়া থেকে জাকারিয়া ইসলাম রনি নামে এক যুবককে অস্ত্র ও ককটেলসহ আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক রনি ওই এলাকার মনিরুল শেখের ছেলে।র্যাব সূত্রে জানা যায়, ওই বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রাখা হয়েছে এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় রনিকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে দেশীয় পিস্তল, ম্যাগাজিন ও দুটি ককটেল উদ্ধার করা হয়।আটক রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে জানানো হয়েছে।