ডেক্স : ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত উপহার এবং কেএমপি’র পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদানঃঅদ্য ১১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় কেএমপি কমিশনার কার্যালয়ে ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সহকারি পুলিশ সুপার মরহুম জনাব এসএম ইকবাল আহমেদ এর স্ত্রী জনাবা মোছাঃ নুরুন নাহার ইতি এবং এএসআই (নিরস্ত্র) মরহুম জনাব মোঃ আবুল হাসান সেখ এর স্ত্রী জনাবা মোছাঃ শাহিদা আক্তারের নিকট বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত উপহার এবং খুলনা মেট্রোপিলটন পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী তুলে দেন কেএমপি’র সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
এসময় উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদ্বয়ের পরিবারবর্গ।