খুলনা, বাংলাদেশ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন আগামীকাল
  হাদির হত্যাকারীদের ফেরত পাঠানোর বিষয়ে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ
  হাদির খুনির সঙ্গে সেলফি, মুখ খুললেন ডাকসু নেত্রী জুমা
  ঈদের আগেই জ্বালানি সমস্যার সমাধান চান জামায়াত আমির
  তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
  দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
  বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  হাদি হত্যায় গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ভারতের কাছে ফেরত চাওয়া
  ডুমুরিয়ায় পেট্রোল ও অকটেন সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা
  গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে এডভোকেট ফিরোজ আহমেদের স্মরণ সভা

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

[ccfic]

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং অনলাইন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহবাজ জামান, সিনিয়র সহ-সভাপতি জুলিয়ান জয়, আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক নইমুল আলম, সহ-সম্পাদক সরদার বাদশা, আপেল মাহমুদ প্রমুখ।সভায় নেতৃবৃন্দ বলেন, অনলাইন গণমাধ্যম বর্তমান সময়ে দ্রুত তথ্যপ্রচার ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার হলে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য সাধারণ মানুষের কাছে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছানো সম্ভব হবে।জেলা প্রশাসকের সঙ্গে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা বিভিন্ন পেশাগত বিষয় তুলে ধরেন এবং তথ্যপ্রাপ্তি সহজতর করার আহ্বান জানান।সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত মতবিনিময়ের আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT