ডেক্স : আনুমানিক রাত ১২টা ২০ মিনিটে খুলনা মহানগরীর সদর থানাধীন দারোগা পাড়া এলাকার সুজা সাহেবের বাড়ির পাশের গলিতে এক বিকাশ ব্যবসায়ীর ওপর সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।জানা যায়, ভুক্তভোগী ওই ব্যবসায়ী নতুন বাজার লঞ্চঘাট এলাকা থেকে দোকান বন্ধ করে নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উল্লিখিত স্থানে পৌঁছালে হঠাৎ পেছন থেকে ৮-১০ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত মুখে মাস্ক পরিহিত অবস্থায় তাকে ঘিরে ফেলে। এ সময় দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে তার পিঠের বাম পাশে দুই স্থানে এবং ডান পাশে তিন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
পরে হামলাকারীরা তার কাছে থাকা তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিকাশের নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে ঠিক কত টাকা ছিনিয়ে নিয়েছে তা এখনো জানা যায়নি, স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যায়। সেখানে রাত ১২টা ৪০ মিনিটে সার্জারি (১১+১২) ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।