মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার// খুলনার রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ (তিনি) আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং উপজেলাবাসীর নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।হুমায়ুন কবির শেখ (৫৫) উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের (মাইজেঝিলে) এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত এবং সমাজসেবক হিসেবে পরিচিত। এ ছাড়াও বর্তমান সময়ে উপজেলার -আলোচিত ব্যক্তিত্ব হিসেবে তিনি সকলের কাছে পরিচিত।হুমায়ুন কবির শেখ বলেন-আমি রূপসা উপজেলার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। আমার লক্ষ্য - উপজেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য কাজ করা। তাই আপনাদের দোয়া ও আশীর্বাদ আমার একমাত্র শক্তি।তিনি আরও বলেন -আমি কখনো ক্ষমতার জন্য রাজনীতি-তে আসিনি -এসেছি মানুষের জন্য। যে মানুষের বাড়িতে (কার্ড -ভাতা সহ ভিন্ন সুযোগ নেই) যে স্কুলে ছাত্র/ছাত্রীদের বই নেই, যে রাস্তায় বাচ্চারা ভাঙা পায়ে হাঁটে — আমি তাদের জন্য কাজ করব।সাধারণ মানুষের প্রতিক্রিয়া -হুমায়ুন কবির শেখের নির্বাচনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে - ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা- বিএনপি নেতা- অমৃত মামলার বলেন -কবির ভাই — মানুষের কথা শোনেন, মানুষের জন্য কাজ করেন। তিনি যে কোনো সমস্যায় পাশে থাকেন। তাই আমরা তাকে সমর্থন করি।এ ছাড়াও - ঘাটভোগ ইউনিয়নের উক্ত এলাকার বাসিন্দা- বিএনপি নেতা - স্বপন চন্দ্র লস্কর বলেন -আমি নিজে দেখেছি-তিনি গ্রামের বাজারে গিয়ে মাছ বিক্রেতার সাথে কথা বলেন, স্কুলে গিয়ে শিক্ষকদের সাথে বসেন। এটা আর কেউ রাজনীতিতে করে না। এ রিপোর্ট কালে উপস্থিত ছিলেন - ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা অনিন্দ্য মামলার। তিনি বলেন আমার বিশ্বাস কবির ভাইকে এবার ভাইস চেয়ারম্যান হিসেবে আমরা উপজেলা বাসী পাবো। অনিন্দ্য আরও বলেন -হুমায়ুন কবির ভাইয়ের জন্য আমার নিজ এলাকার নির্বাচনীর সকল খরচ আমি বহন করবো।উপজেলা বিএনপির প্রতিক্রিয়া -হুমায়ুন কবির শেখের নির্বাচনের বিষয় - উপজেলা বিএনপির [ নাম পরিচয় গোপন রাখা হলো দলের স্বার্থে ] কয়েকজনের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে - তাহারা বলেন-আমাদের হুমায়ুন কবির শেখ - উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে উপযুক্ত। আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হোক - এই কামনা করছি।আগামী নির্বাচন — চায়ের দোকানে আলোচনা” রূপসা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চায়ের দোকানে আলোচনা চলছে ( স্থান-উপজেলার গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকা ) সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষক ও সাধারণ মানুষ।এ সময় -মোল্লা জাহাঙ্গীর আলম বলেন- আগামী নির্বাচনে হুমায়ুন কবির শেখ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন —এটা আমরা সবাই জানি। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিলেন। এখন সময় এসেছে মানুষের পাশে দাঁড়ানোর।চায়ের দোকানে-উপস্থিত ব্যক্তিদের-মোল্লা জাহাঙ্গীর আলম আরো বলেন -আমার সকল সমর্থনকারীদের সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে কাজ করবো-ইনশাআল্লাহ।মোল্লা জাহাঙ্গীর আলম বলেন - বিএনপি নেতা হুমায়ুন কবির শেখ (নানাভাই) আল্লাহ তাকে সুস্থ রাখুন, শক্তি দিন, সঠিক পথ দেখান — যেন তিনি উপজেলার মানুষের জন্য কাজ করতে পারেন।প্রতিক্রিয়া -চায়ের দোকানে উপস্থিত একজন বৃদ্ধ কৃষকের- তিনি বলেন“হুমায়ুন কবির ভাইয়ের মতো মানুষকে আমরা চাই -যিনি কখনো নিজের স্বার্থের জন্য কাজ করেন না।এ ছাড়াও -স্থানীয় এক স্কুল শিক্ষকের- প্রতিক্রিয়া -চায়ের দোকানে বসে আমরা আলোচনা করি - কে আসবে, কে যাবে। কিন্তু হুমায়ুন ভাইয়ের নাম আসলে সবাই একমত। তাকে চাই। শিক্ষকের কথার উত্তরে-মোল্লা জাহাঙ্গীর আলম বলেন-এটা শুধু নির্বাচন নয়—এটা মানুষের আশা, মানুষের স্বপ্ন। হুমায়ুন কবির শেখ সেই স্বপ্ন পূরণ করতে পারবেন -আমরা বিশ্বাস করি। এ কথায় উপস্থিত সকলেই একতম ছিলেন বা একমত হন।