নিজস্ব প্রতিবেদক খুলনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৩০ জানুয়ারি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ডুমুরিয়া কলেজ এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক, খুলনা এবং জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ সোহেল সামাদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, খুলনা। আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার,ডুমুরিয়া থানার অফিসার ইন চার্জসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এ সময় পুলিশ সুপার, খুলনা তাঁর বক্তব্যে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।