খুলনার সময়ের খবর ডেস্ক :
দেশপ্রেম ও জাতীয় আত্মমর্যাদার শক্ত বার্তায় বলা হয়েছে—এই দেশই আমাদের একমাত্র ঠিকানা। আমাদের কোনো মামা-খালুর দেশ নেই, নেই তথাকথিত বেগমপাড়া বা বিদেশি আশ্রয়ের স্বপ্ন। আমাদের পাড়া একটাই, সেটিই আমাদের গর্বের বাংলাদেশ।
বক্তব্যে আরও বলা হয়, এই দেশের মাটি, মানুষ ও ইতিহাসই আমাদের পরিচয়। বিদেশে পালিয়ে যাওয়ার সংস্কৃতি নয়, বরং দেশকে ভালোবেসে এখানেই দাঁড়িয়ে থাকার মধ্যেই প্রকৃত মর্যাদা ও দায়িত্ববোধ নিহিত। বাংলাদেশই আমাদের শেকড়, বাংলাদেশই আমাদের শক্তি।
এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই একে দেশপ্রেমিক চেতনার প্রতিফলন হিসেবে দেখছেন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হিসেবে মন্তব্য করছেন।