মোল্লা জাহাঙ্গীর আলম _স্টাফ রিপোর্টার//
খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ আয়োজনে কমিটি গঠনকল্পে এক সভা বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এর বিকালে
ইউনিয়নের নতুনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক বিশ্বজিত পাল। ইউপি সদস্য সমর কুমার মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু।
পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আশীষ রায়, প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন, নৈহাটী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পিন্টু গোপাল দে,
টিএসবি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রবীর রায়, পূজা উদযাপন পরিষদ নেতা মিহির মুখার্জী, স্বপন কুমার বিশ্বাস, ফাল্গুনী দাস, বীনা মজুমদার, সনজিত বিশ্বাস, ইন্দ্রজিত বিশ্বাস, কিশোর কুমার ঠাকুর, জনেক রায়, সনজিৎ রায়, সবুজ বৈরাগী, সুজন বসু, কৌশিক দাস, পলাশ ঢালী, অমিত বসু, চিরঞ্জিত বিশ্বাস, পলাশ বিশ্বাস, পীযূষ বৈরাগী, নিত্য বিশ্বাস, প্রদীপ মজুমদার, পলাশ ঢালী প্রমূখ।
সভা শেষে ইউপি সদস্য সমর কুমার মন্ডল কে সভাপতি,সবুজ বৈরাগীকে সাধারন সম্পাদক, সুজন বসু ও ফাল্গুনী দাস কে সহ-সভাপতি, ইন্দ্রজিৎ বিশ্বাসকে যুগ্ম সাধারণ সম্পাদক, কৌশিক দাস কে কোষাধ্যক্ষ, অমিত বসুকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ঘাটভোগ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়।