মোঃ আকবর হোসেন তালা:
সাতক্ষীরা তালায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার তারেক হাসান। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিখ ইমাম, উপজেলা একাডেমি সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা প্রকৌশল এর পক্ষে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সজল কুমার, জনস্বাস্থ্য প্রকৌশলী কৌশিক রায়, সহ উপজেলা দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তালা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খলিশখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথসহ প্যানেল চেয়ারম্যানবৃন্দ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন সংসদ নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়।