মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//
খুলনার পূর্ব রূপসা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মামুন অর রশিদ বাবু (৩৮) নামে এক যুবক আহত হয়েছেন। ২৭ জানুয়ারি সন্ধ্যার পর এ গুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব রূপসা এলাকার একটি স্থানে অবস্থান কালে হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মামুন অর রশিদ বাবুর অবস্থা গুরুতর এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।