মোল্লা ইকবাল হুসাইন
প্রতিনিধি (খুলনা) দিঘলিয়া
খুলনায় ‘বন্ধু সমাজ এসএসসি ৯৩’-এর উদ্যোগে সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বন্ধু আড্ডা ২০২৬’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সানি। পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু সমাজ এসএসসি ৯৩-এর অ্যাডমিন ইসমাইল হোসেন বাবু, রুহুল আমিন সাজু, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শাম্মী আক্তার, শেখ শামীমুল ইসলাম ও নেওয়াজ মাহমুদ। এছাড়াও মডারেটরদের মধ্যে উপস্থিত ছিলেন শিউলি, পেয়ারা, বিউটি পারভীন, মো. ইব্রাহিম শেখ, মাস্টার রেজাউল ও এম কে সুলতানা।
সংগঠনের উপদেষ্টা তাহেরা খাতুন আপেল বিশ্বাস ও মোহাম্মদ আলী সানির সার্বিক ব্যবস্থাপনায় এবং অনলাইনে যুক্ত হয়ে ইসমাইল হোসেন বাবুর তত্ত্বাবধানে বিকেলে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট শাম্মী আক্তার।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশে এই আয়োজনের সমাপ্তি ঘটে।