মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি!!
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার সংলগ্ন ফুলতলা খেয়া ঘাটে কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় একটি লা'শ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৭টার দিকে স্থানীয়রা ফুলতলা খেয়া ঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারের গায়ে ভাসমান অবস্থায় লা'শ'টি আ'ট'কে আছে এমনভাবে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লা'শ'টি উদ্ধারের তৎপরতা চলছে।
পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে লা'শ'টির পরিচয় মিলেছে।
জানা গেছে অ'জ্ঞা'ত লা'শ'টি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের তকিয়া গ্রামের মুনছুর গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৮) ওরফে সেদু। তিনি দীর্ঘদিন ধরে মৃ'গী রোগে আক্রান্ত ছিলেন।
এলাকা সূত্রে জানা গেছে, রবিউলের এক ভাই পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামে বসবাস করে। সেখানে তার মা বেড়াতে যান। এদিকে গত ৬ জানুয়ারি মাকে আনতে যান রবিউল। যাওয়ার সময় পথিমধ্যে দুপুর দেড়টার দিকে মাহমুদ কাটি বালিয়া খেয়াঘাট পৌঁছে নদী পার হওয়ার সময় হঠাৎ মৃ'গী রোগে আক্রান্ত হয়ে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার লা'শ উদ্ধার করা সম্ভব হয়নি।
"ঘটনার দিন পাইকগাছার আগড়ঘাটা বাজার সংলগ্ন ফুলতলা খেয়া ঘাটে কপোতাক্ষ নদে ভাসছে অ'জ্ঞাত একটি লা'শ" এমনটাই শিরোনামে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ভাইরাল হওয়ার পর তার পরিবারের লোকজনরা ঘটনাস্থলে পৌঁছে তার লাশটি সনাক্ত করে।