
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
নিষিদ্ধ মাদক গাঁজা পরিবহনকালে র্যাব-৫, রাজশাহীর অভিযানে মাদক কারবারি মোঃ আশরাফুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে পরিবহনকৃত গাঁজা উদ্ধার করা হয়।র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ সকল প্রকার অরাজকতা রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।র্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।