খুলনার সময়ের খবর ডেস্ক:বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের নির্দেশনা অনুযায়ী দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।গত শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি সাংবাদিকদের সর্বশেষ অবস্থা জানান।ডা. জাহিদ বলেন, গত তিন দিন ধরে (২৭, ২৮ ও ২৯ নভেম্বর) খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।চিকিৎসা ভাষায় এটাকে বলা যায়—তিনি বর্তমানে চিকিৎসার প্রতিক্রিয়া ধরে রাখতে পারছেন। তিনি সবার কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি জানান, বাইরে চিকিৎসা দেওয়া হবে কি না—এটি পুরোপুরি নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং মেডিকেল বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের ওপর।বোর্ডের সুপারিশ পাওয়া গেলে তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।