প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
রাজশাহীতে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকার গ্রেপ্তার

সোহেল রানা,স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরের রাজপাড়া এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করেছে ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ হ্যাকার নাজমুস সাকিবকে।
র্যাব-৫ জানিয়েছে, সাকিব একটি সাইবার প্রতারণা চক্রের সদস্য। তারা অন্যের অ্যাকাউন্টে বেআইনি প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে অর্থ আত্মসাৎ করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব স্বীকার করেছেন যে, পলাতক অন্য আসামিদের সঙ্গে যোগসাজসে এই অপরাধে যুক্ত ছিলেন। তাকে রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
Copyright © 2026 খুলনার সময়ের খবর. All rights reserved.