প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৫, ১:১৯ অপরাহ্ণ
খালেদা জিয়ার বাসভবনের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজার সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। এছাড়া বাসভবনের আশপাশের সড়কগুলোতেও দলটির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাত ৮টায় ঢাকা বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে বের হবেন তিনি। ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন সাবেক এই প্রধানমন্ত্রী। কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা বিমানবন্দর থেকে লন্ডনে যাবেন তিনি। সরেজমিনে দেখা গেছে, ফিরোজার সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে।
Copyright © 2026 খুলনার সময়ের খবর. All rights reserved.