নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত সম্ভবত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের উৎপত্তি ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকেই হয়েছে। বিভিন্ন সংস্থা এ বিষয়ে কাজ করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।”তিনি আরও জানান, আগুন লাগার সময় ১৫টি ফ্লাইট ভিন্ন রুটে পাঠানো হয়। বিমান চলাচল বন্ধ থাকায় যেসব যাত্রী আটকে পড়েছিলেন, তাদের সবাইকে পরদিন বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে।