Logo
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ণ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সোমবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সব প্রক্রিয়া শেষ হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে।