খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, রাস উৎসব শুরু আজ
  সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
  খুলনা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত:পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক।
  চাঁদপুর ফরিদগঞ্জে বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যায়
  ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য
  প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন প্রকাশ্যে গুলি করে হত্যা তরিকুলকে ডুমুরিয়ায় চার আসামির রিমান্ড শেষ, জেলহাজতে; হত্যার নেপথ্যের রহস্যে এখনো ধোঁয়াশা—এজাহারভুক্ত দুই আসামি অধরা
  ঈদগাঁওয়ের গ্রামীন জনপদ হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর

ঈদগাঁওয়ের গ্রামীন জনপদ হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর

[ccfic]

এম আবু হেনা সাগর,ঈদগাঁও:-গ্রামীন সড়ক হয়ে মহাসড়কে পৌঁছানোর বিকল্প যোগাযোগ মাধ্যম হলো ঈদগাঁওয়ের হাজীরকুম সড়কটি। মাঝখানে ভেঙে যাওয়া ব্রীজটি পূর্ণ নির্মান করা হলেই চলাচলে ব্যাপক সুফল পাবে এলাকাবাসী। বর্তমানে এই সড়ক দিয়েই অসংখ্য নর-নারী আসা যাওয়া করে যাচ্ছেন প্রতিদিন।জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের মাইজ পাড়ার আসকর জামে মসজিদের পাশ্ববর্তী গ্রামীন সড়কের কুয়াইজ্জা পুকুর পাড়ের পাশ হয়ে ৫/১০ মিনিট হাঁটলে মহা সড়কে পৌঁছানো সম্ভব বটে। ২/৩ পয়েন্ট দিয়েইঅর্থ-সময় অপচয় করে দূরবর্তী স্থান অতিক্রম না করে দ্রুতসময়ে মহাসড়ক বা স্টেশনে আসা যাওয়ার আরেক সহজতর যোগাযোগের মাধ্যম হলো হাজীরকুম সড়কটি। সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় হতাশ চলাচলরত লোক জন।সূত্র মতে,দীর্ঘকাল পূর্বে যাতাযাত সড়কের মাঝ অংশে চলাচলের জন্য একটি ব্রীজ নির্মান করা হয়েছিল। মাটি পরিবহন কাজে ব্যবহৃত ডাম্পার চলাচলের ফলে সে বহু লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্রীজটি ধেবে গিয়ে চলাচল প্রায়শ অনুপযোগী হয়ে পড়ে।বর্তমানে ব্রীজের পাশ দিয়ে কাঁদা পানি পেরিয়ে চলাচল করছে প্রয়োজনীয় কাজকর্মে যাতাযাত করা লোকজনরা। পাশাপাশি গ্রাম্য সড়কটির অবস্থাও তেমন ভাল নেই।কজন পথচারী জানান, এই হাজীরকুম সড়কটি সংস্কার করলে এলাকাবাসীর উপকৃত হত এবং চলাচলে সহজতর হতো। স্থানীয় লোকজন ছাড়া ও অন্যান্য এলাকার মানুষদের চলাচলে সুযোগ সৃষ্টি হতো। কর্মজীবি মোহাম্মদ আলম জানান, হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মান করে চলাচল সহজতর করার লক্ষ্য সংস্কার জরুরী।সচেতন মহলের দাবী, এ সড়কটি সংস্কার পূর্বকব্রীজটি পূর্ণ: নির্মানসহ সড়কটি ব্রীক সলিং করা হলে এলাকার নানান শ্রেনীপেশার মানুষের জন্য উপকারে আসতো। যোগাযোগে উন্মোচিত হতো আরেক নবদিগন্ত।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT