খুলনা, বাংলাদেশ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :
  কুয়েট বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  ঈদগাঁওতে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, ৫ জনকে পৃথক অপরাদে জরিমানা
  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:
  দুই মাস পর আটক: ডুমুরিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতা আসলাম গ্রেপ্তার
  বকশীগঞ্জে জমি জোরপূর্বক দখলসহ নানা অপকর্মের অভিযোগ মানববন্ধন 
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে ও শুভেচ্ছা ও অভিনন্দন

নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক

[ccfic]

নিজস্ব প্রতিবেদন খুলনা:-জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে আটক হলেন ফাহাদ হোসেন (২৪) নামের এক যুবক। বুধবার (১১ নভেম্বর) ভোররাতে নগরীর শিববাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়। সে ১৯ নং শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোররাতে তিনজন যুবক একটি মোটরসাইকেলে এসে শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় একজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার উদ্দেশ্যে স্তম্ভের কাছে যায়। সন্দেহ হলে তাকে তল্লাশি চালায় স্থানীয় কয়েকজন। এ সময় তার কাছ থেকে বোতলভর্তি পেট্রোল ও পটকা জাতীয় কিছু বস্তু উদ্ধার করা হয়। খবর দেওয়া পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তারা তিনজন ছিল। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বাকিদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT