খুলনা, বাংলাদেশ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :
  কুয়েট বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  ঈদগাঁওতে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, ৫ জনকে পৃথক অপরাদে জরিমানা
  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:
  দুই মাস পর আটক: ডুমুরিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতা আসলাম গ্রেপ্তার
  বকশীগঞ্জে জমি জোরপূর্বক দখলসহ নানা অপকর্মের অভিযোগ মানববন্ধন 
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে ও শুভেচ্ছা ও অভিনন্দন

ঈদগাঁওতে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, ৫ জনকে পৃথক অপরাদে জরিমানা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যানজট নিরসন, ভোক্তা অধিকার রক্ষা এবং ফুটপাত দখলমুক্ত করতে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।অভিযানকালে ঈদগাঁও ইউনিয়নের বাসস্টেশন এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে ‘ঈদগাঁও লাইন’ বাসের চালক মো. সেলিমকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ​একই অভিযানে দোকানে পণ্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রিদুয়ান পারভেজ নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।এছাড়া ফুটপাত অবৈধভাবে দখল করে জনদূর্ভোগ সৃষ্টি ও ব্যবসা পরিচালনার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-জসিম উদ্দিন ৫ হাজার, ছোটন মিয়া ১০ হাজার এবং প্রিতম পাল ১০ হাজার টাকা।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযুক্ত ৫ জনের কাছ থেকে জরিমানার ৪০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে আনসার সদস্য ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, পরিবেশ রক্ষা ও সড়ক থেকে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও জনস্বার্থমূলক তদারকি অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT