খুলনা, বাংলাদেশ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :
  কুয়েট বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  ঈদগাঁওতে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, ৫ জনকে পৃথক অপরাদে জরিমানা
  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:
  দুই মাস পর আটক: ডুমুরিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতা আসলাম গ্রেপ্তার
  বকশীগঞ্জে জমি জোরপূর্বক দখলসহ নানা অপকর্মের অভিযোগ মানববন্ধন 
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে ও শুভেচ্ছা ও অভিনন্দন

বকশীগঞ্জে জমি জোরপূর্বক দখলসহ নানা অপকর্মের অভিযোগ মানববন্ধন 

[ccfic]

বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি তুলে শেখ ফরিদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন নাগরিকেরা।বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শাহারিয়ার আহম্মেদ সুমন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি সাদ আহম্মেদ রাজু, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ এবং ভুক্তভোগী উৎপল মহন্তসহ অন্যরা।বক্তারা অভিযোগ করেন, পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ারম্যান শাজাহান আলীর ক্রয় করা জমি স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ ও তাঁর সহযোগীরা জোরপূর্বক দখল করে নিয়েছেন। তাঁদের দাবি, শেখ ফরিদের বিরুদ্ধে এর আগেও একাধিক ব্যক্তির ক্রয় করা জমি জবরদখলের অভিযোগ রয়েছে।বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেনের অপসারণও দাবি করেন তাঁরা।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT