
খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং প্রাথমিক শাখায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।১১ নভেম্বর বুধবার দুপুর ১টায় বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরআরএফ খুলনার কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হাতেম আলী (পিপিএম-সেবা)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ রুমানাই ইয়াসমিন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ মতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু জাফর সরদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আলী হামজা, বোরহান উদ্দিন, নুরানী শায়লা।বক্তব্য বিদ্যালয় এর শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারজানা আক্তার জ্যোতি, ইসরাত জাহান অনন্যা। এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসাঃ মাকসুদা কাজী, মোঃ মহিউদ্দিন, সুবর্ণা আক্তারসহ শিক্ষক, সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য উপস্থিত ছিলেন ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের যথাযথ মূল্যায়ন তাদের ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও সুগম করে। আজ যারা ভালো ফলাফল অর্জন করেছে, তাদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন। পরে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
