খুলনা, বাংলাদেশ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  
  মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা
  মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ
  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:
  খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  খুলনার নতুন কলোনিতে পচাগলা মরদেহ উদ্ধার, পরিচয় মিলেছে জাবেদের
  বটিয়াঘাটায় অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা

[ccfic]

নিজস্ব প্রতিনিধী খুলনা :-বাগেরহাটের মোংলা বন্দর জেটিতে পৌছেছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকাল ১০টায় হেলিকপ্টার যোগে তিনি মোংলা বন্দর এলাকায় পৌছান। পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বন্দর জেটিতে পৌছান প্রধানমন্ত্রী।এই জেটিতে তৈরি অস্থায়ী শেডে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন (সিআরসিসি) এর চেয়ারম্যানের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে যোগদান ও শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি জেটি  নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের বৃত্তি প্রস্তর স্থাপন করবেন।পরে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে বাগেরহাটের খানজাহান আলী (রহ) এর মাজার শরীফের উদ্দেশ্যে রওনা দিবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার শরীফে পৌছাবেন। দুপুর ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশ্যে রওনা দিবেন। পরে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস সিজন-২ এর  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে চারটায় হেলিকপ্টার যোগে ঢাকায় যাওয়ার কথা রয়েছে।প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছে বাগেরহাটবাসী।ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি; নৌপরিবহন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান, এমপি; বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি , নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদিন ফারুক, এমপি ও সদস্যবৃন্দ, ইনভেষ্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন,  নৌপরিবহন সচিব মোঃ আতাউর রহমান খান, এনডিসি; চায়নার উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমদানি-রপ্তানি সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। সভার সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT