
নিজস্ব প্রতিনিধি :-
খুলনার দাকোপের নলীয়ান, বাগেরহাটের মোংলা বন্দরে জেটি ও ইকোনমিক জোন এলাকায় দিনভর ছিল উৎসবের রঙে রঙিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সমুদ্র বন্দরের হিরোনপয়েন্টে এলএমজি স্টেশন ও ইকোনমিক জোন সফরকে কেন্দ্র করে বন্দরের পশুর নদী সুন্দরবন ঘেঁষা পুরো উপকূলীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব জাগরণ।বৃহস্পতিবার দিনব্যাপী এ সফর এবং সরেজমিন পরিদর্শনের মধ্যদিয়ে মোংলা বন্দর, প্রস্তাবিত ইকোনমিক জোন ও উপকূলীয় জনপদের দীর্ঘদিনের কাক্সিক্ষত উন্নয়ন বাস্তবে রূপ নেওয়ার এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।
