খুলনা, বাংলাদেশ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাতক্ষীরায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[ccfic]

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকায় অভিযান চালিয়ে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‍্যাব নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল দেবহাটা থানার মাঝ সখিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে ১,০৩৫ (এক হাজার পঁয়ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ মো. কবির হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মাঝ সখিপুর এলাকার বাসিন্দা এবং নওসের আলী সরদারের ছেলে।র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা, জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, “অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT