খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের
  কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা
  কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ
  শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা
  ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান
  স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
  ঢাকায় তীব্র বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আভাস
  এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
  তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
  পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

খুলনার দিঘলীয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক খুলনা/আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার (০৭-০৪-২০২৫) রাত ১২টা ১০মিনিট খুলনা জেলার দিঘলীয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের মোমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজী-কে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার বাড়ি হতে গাঁজা, ইয়াবা, বাংলা মদ, যৌন উত্তেজক ঔষধ, দেশীয় অস্ত্র, গাঁজা পরিমাপের মেশিন, ৬টি মোবাইল ফোন এবং নগদ টাকা ২৮,০৯৫/০০ উদ্ধার করা হয়। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতোপূর্বে দিঘলীয়া থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা যায়।চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজী দীর্ঘদিন যাবৎ খুলনার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইল ও অন্যান্য মালামালসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে দিঘলীয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT