খুলনা, বাংলাদেশ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা
  রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে অধ্যয়নের বিকল্প নেই
  রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী ও সিলভার জুবিলি উদযাপন
  সৌদি প্রবাসী খান সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিলেন এমপি হেলাল
  ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা দেবরের, ছাড়েননি আপন ভাইকেও

পাইকগাছায় চোরাই মোটরসাইকেলসহ আন্ত চোর সিন্ডিকেটের দুই সদস্য আটক

[ccfic]

 

মোঃ সফিয়ান রহমান /পাইকগাছায় দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্ত মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্য উপজেলার কাটিপাড়া গ্রামের মৃত শাহামত গাজীর ছেলে আব্বাস ওরফে রনি (৩৩) ও সাতক্ষীরার আশাশুণির বড়দল বাইসতলার মৃত আহম্মদ সানার ছেলে আনারুল সানা (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহষ্পতিবার (৩ এপ্রিল) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান জানান, বুধবার (২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটিপাড়া বাজারস্থ উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে দুটি চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদেরকে তাড়িয়ে ধরা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কাছে থাকা চোরাই মোটরসাইকেল দু’টি উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটর সাইকেল দুটি খুলনা শহর থেকে চুরি করে এনেছে বলে দাবি করে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্ত: মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরির সাথে জড়িত। এর আগেও তারা আরেকটি মোটর সাইকেল চুরি করে বিক্রি করেছে। পরে এই দুটি চোরাই মোটর সাইকেল বিক্রির সময় তাদেরকে আটক করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT