খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের
  কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা
  কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ
  শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা
  ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান
  স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
  ঢাকায় তীব্র বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আভাস
  এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
  তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
  পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

উখিয়ায় নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধি/চট্টগ্রাম, ০২ এপ্রিল ২০২৫: দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত ততথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার (০২ এপ্রিল ২০২৫) দিবাগত রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে উখিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমাম হোসেনকে আটক করা হয়।অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ভয়াবহ মাদক ক্রিস্টাল ম্যাথ, গাঁজা, ৭টি দেশীয় ধারালো অস্ত্র ও ৩টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। অভিযানের পর উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও অপরাধ দমনে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT