খুলনা, বাংলাদেশ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা
  রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে অধ্যয়নের বিকল্প নেই
  রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী ও সিলভার জুবিলি উদযাপন
  সৌদি প্রবাসী খান সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিলেন এমপি হেলাল
  ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা দেবরের, ছাড়েননি আপন ভাইকেও

পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান

[ccfic]

ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে পারমাণবিক কর্মসূচির বিস্তারিত বিষয়ে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই।সোমবার (১ জুন) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পারমাণবিক বিষয়ে কখন পদক্ষেপ নিতে হবে, তা আমরা জানি। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার যুদ্ধের অবসান ঘটানো।বাঘাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন। তিনি দাবি করেন, আজ সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।ইরানি মুখপাত্র বলেন, দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার তেহরানের রয়েছে।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে রাডার ও ড্রোন স্থাপনায় হামলা চালানোর কথা স্বীকার করে। ওয়াশিংটন এসব হামলাকে আত্মরক্ষামূলক অভিযান বলে বর্ণনা করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT